২২ জুলাই ২০২৬ - ০৭:২৬
ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নম্বর শত্রু

ব্রিটিশ সংবাদপত্র মনে করে, ট্রাম্পের আত্মম্ভরিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের এক নম্বর শত্রু এবং এটি তাকে গণবিধ্বংসী অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক শক্তিতে পরিণত করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের একজন বিশিষ্ট লেখক ও বিশ্লেষক ‘সাইমন টিসডেল’ লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় বিপদ শুধু শত্রুদের শক্তি বা সংঘাতের প্রকৃতির মধ্যেই নিহিত নয় বরং ‘সংকট ব্যবস্থাপনার জন্য একটি সুস্পষ্ট কৌশলের অভাবের’ মধ্যেও রয়েছে।

ব্রিটিশ দৈনিকটি মনে করে, ট্রাম্পের আত্মম্ভরিতা বিশ্বের জন্য এক নম্বর শত্রুতে পরিণত হয়েছে এবং এই আত্মম্ভরিতাই বর্তমান যুদ্ধকে অনিয়ন্ত্রিতভাবে বাড়িয়ে তুলেছে। তিনি আরও বলেন, ট্রাম্প হলেন ‘একটি চলমান গণবিধ্বংসী অস্ত্র’।

ইরান সংকটে ট্রাম্প সবচেয়ে বিপজ্জনক শক্তিতে পরিণত হয়েছেন উল্লেখ করে সে বলে, এই সংঘাতে তার ব্যবস্থাপনার ধরণ যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে এমন এক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন।

দ্য গার্ডিয়ান পত্রিকার একজন লেখক ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ট্রাম্পের কৌশলগত দূরদৃষ্টিহীন হঠকারী সিদ্ধান্তের ফল হিসেবে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে, এই উত্তেজনা অব্যাহত থাকলে তা বৈশ্বিক পরিণতিসহ একটি দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

টিসডেল আরও যোগ করে, ওয়াশিংটনের প্রত্যাশার বিপরীতে, ইরানের ওপর মার্কিন হামলা ইরানি শাসনব্যবস্থাকে দুর্বল করেনি, বরং ইরানের অভ্যন্তরে শাসনব্যবস্থার অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং তাদেরকে জনমত সংগঠিত করতে ও নিরাপত্তা নীতিকে ন্যায্যতা দিতে সাহায্য করেছে।

পত্রিকাটি ইরান যুদ্ধে বিজয় সম্পর্কে ট্রাম্প এবং তার যুদ্ধবিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেটের বক্তব্যের সমালোচনা করে লিখেছে, ইরানের বিরুদ্ধে "মহান বিজয়ের" কথা বাস্তবতার সঙ্গে মেলে না, কারণ যুক্তরাষ্ট্র তার প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং একই সাথে এই যুদ্ধের মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য বেড়েই চলেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha